বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সোমবার দর কমেছে সেরা ১০ শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৫ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৮টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ফান্ডটির ইউনিট দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ২০ পয়সা বা ৮.৪৬ শতাংশ। যার ফলে ডিএসইর দর কমার সেরায় তালিকায় প্রথম স্থান নিয়েছে ফান্ডটির ইউনিট।

দর কমার সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইএফআইএল ইসলামীক মিউচুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ৩০ পয়সা বা ৪.৪১ শতাংশ।

আর ৩০ পয়সা বা ৪.১৬ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ড, আরামিট সিমেন্ট, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড, রতনপুর স্টিল, মুন্নু এগ্রো, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১ এবং লিব্রা ইনফিউশনস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *