বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

সোমবার দর বাড়ার সেরা ১০ শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২২ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ২০৭টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে দ্যা ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বাড়ার সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বাড়ার সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক এক্সেসরিজের শেয়ার দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ।

আর ১৬ টাকা বা ৯.৯৮ শতাংশ দর বাড়ার সেরা তালিকার তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স।

এদিন ডিএসইতে দর বাড়ার সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইনটেক লিমিটেড, আফতাব অটোমোবাইলস, সেন্ট্রাল ফার্মা, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ড এমএফ ১: স্কিম ১ এবং জাহিন স্পিনিং লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *