বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

সোমবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৮ ডিসেম্বর) দেশের প্রধান পুজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৮টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন খুলনা প্রিন্টিংয়ের আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৬.০১ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কে এন্ড কিউ। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৩ টাকা ৮০ পয়সা বা ৫.৮২ শতাংশ।

আর ৪৩ টাকা ৩০ পয়সা বা ৫.১৯ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এমবি ফার্মা।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ডেল্টা স্পিনার্স, লিব্রা ইনফিউশন, ইভিন্স টেক্সটাইল, জেমিনি সী ফুড, ফু-ওয়াং ফুড, খান ব্রাদার্স এবং দেশবন্ধু পলিমার লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *