বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

সোমবার লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (০৪ ডিসেম্বর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। কোম্পানিটির ২৭ কোটি ২৪ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৩ লাখ ৭০ হাজার টাকার।

১৮ কোটি ৯২ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আফতাব অটোমোবাইলস, ইয়াকিন পলিমার, প্যাসিফিক ডেনিমস, এমারেল্ড ওয়েল, বাংলাদেশ শিপিং করপোরেশন, ফু-ওয়াং ফুড এবং মুন্নু সিরামিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *