বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
এক্সক্লুসিভ

স্ট্যান্ডার্ড সিরামিকের লোকসান কমেছে ২৯ শতাংশ

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরে একই সময়ের তুলনায় আলোচ্য বছরে শেয়ারপ্রতি কোম্পানিটির লোকসান কমেছে ২৮ দশমিক ৮৩ শতাংশ।

মঙ্গলবার (১৭ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে
সূত্রমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৩২ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩ টাকা ২৬ পয়সা লোকসান হয়েছিল।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২ টাকা ৯০ পয়সা, যা আগের বছর একই সময়ে লোকসান ছিল ১২ টাকা ৭১ পয়সা। গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৫০ টাকা ১২ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *