বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৮ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৬টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে সী পার্ল রিসোর্ট এন্ড স্পা লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন সী পার্ল রিসোর্টের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১৫ টাকা ৪০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ারদর কমেছে ৭ টাকা ১০ পয়সা বা ৭.৮৮ শতাংশ।

আর ৯০ পয়সা বা ৬.৬১ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ঢাকা ডাইং, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইউনিয়ন ক্যাপিটাল, প্যাসিফিক ডেনিমস, ফাস ফাইন্যানস এবং ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *