স্পট মার্কেটে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড রেকর্ড ডেটের আগে ১৬ আগস্ট বুধবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর স্পট মার্কেটের লেনদেন শেষ হবে আগামী ১৭ আগস্ট বৃহস্পতিবার। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট রোববার।
আর রেকর্ড ডেটের দিনে কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।
