১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে রহিমা ফুড
তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৩ পয়সা। গত বছর কোম্পানিটির ইপিএস ছিল ২৯ পয়সা।
৩০ জুন, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৩১ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।
