সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
বীমা

১৪০% দরবৃদ্ধি, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সে সতর্ক ডিএসই

শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করেছে ডিএসই।

জানা গেছে, শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষ গত ২৭ সেপ্টেম্বর ডিএসইকে স্বপ্রণোদিত হয়ে চিঠি দিয়ে জানিয়েছে, তাদের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণ কোম্পানির জানা নেই।

উল্লেখ্য, কোম্পানিটির শেয়ার দর গত ৫২ সপ্তাহে সর্বনিম্ন ২২ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে সর্বোচ্চ ৫৪ টাকা ৫০ পয়সায় উঠেছে। সর্বশেষ লেনদেন শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫৩ টাকা ৮০ পয়সায়, যা সর্বনিম্ন দরের তুলনায় প্রায় ১৪০ শতাংশ বেশি। অন্যদিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২১ টাকা ৭০ পয়সা, এবং নিরীক্ষিত আয়ের ভিত্তিতে শেয়ারটির মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) ৩২.৬১।

এদিকে কোম্পানিটির শেয়ারহোল্ডিং কাঠামোতেও পরিবর্তন এসেছে। ৩১ জুলাই থেকে ৩১ আগস্ট, ২০২৬ সময়ের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ ৩১.৪৩ শতাংশ থেকে বেড়ে ৩৩.৪৩ শতাংশ হয়েছে। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ধারণ ৩০.৮৬ শতাংশ থেকে কমে ২৯.৫১ শতাংশ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *