মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
বীমা

সিটি ইন্স্যুরেন্সের সাবেক এএমডি হাছান খানের ইন্তেকাল

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : (গত শনিবার ৭/১১/২০২৬) সিটি ইন্স্যুরেন্স পিএলসি’র সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও কোম্পানি সচিব মো. হাছান খান আকস্মিক মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিটি ইন্স্যুরেন্স পরিবার। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *