মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
কোম্পানি সংবাদ

২৭ কোম্পানির বোর্ড সভা ঘোষণা, আসছে আর্থিক প্রতিবেদন

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক :  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত ২৭টি কোম্পানি তাদের পরিচালনা পর্ষদের সভার তারিখ ও সময় ঘোষণা করেছে।

এসব সভায় কোম্পানিগুলোর চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পাশাপাশি একটি কোম্পানির বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সোমবার (৯ নভেম্বর) ডিএসইর মাধ্যমে কোম্পানিগুলো এ তথ্য জানিয়েছে।

 

 

১১ নভেম্বর:

এর মধ্যে রানার অটোমোবাইলসের সভা দুপুর ২টা ৩৫ মিনিটে এবং আল-হাজ টেক্সটাইলের সভা বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

 

 

 

 

১২ নভেম্বর:

সভা করবে ১৭টি কোম্পানি। এগুলো হলো ফার কেমিক্যাল, সোনারগাঁও টেক্সটাইল, এন পলি­মার, কেপিসিএল, এপেক্স ট্যানারি, সিলকো ফার্মা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, জুট স্পিনার্স, এসিআই, এসিআই ফর্মুলেশন, সালভো কেমিক্যাল, কোয়াসেম ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ অটোকারস, ড্যাফোডিল কম্পিউটার্স, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, জিবিবি পাওয়ার ও পেনিনসুলা চিটাগং।

 

 

 

 

 

 

১৪ নভেম্বর:

সভা করবে আটটি কোম্পানি। এগুলো হলো প্রভাতী ইন্স্যুরেন্স, টেকনো ড্রাগস, সাইহাম টেক্সটাইল, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, লাভেলো আইসক্রিম, আনলিমা ইয়ার্ন ডাইং এবং ম্যাগুরা পলিটেকনিক।

 

 

 

 

 

 

এদিকে, ইনটেক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ নভেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। এতে ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *