১৬ অক্টোবর বিকেল ৩টায় বোর্ড সভা করবে মাইডাস ফাইন্যান্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা ১৬ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায়, ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত আর্থিক বছরের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকের জন্য কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং প্রকাশ করা হবে।
