৫ দিনের জন্য সাময়িক বন্ধ থাকবে প্রাইম ব্যাংক
বিদ্যমান ডাটা সেন্টার স্থানান্তরের কারণে প্রাইম ব্যাংকের কার্যক্রম ৫ দিনের জন্য বন্ধ থাকবে। ২৪-২৮ অক্টোবর পর্যন্ত ডেটা সেন্টার স্থানান্তর অব্যাহত থাকবে। রোববার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করার কথা জানায়।
অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত সেবা দিতে ৫ দিনের জন্য সব ধরনের লেনদেন বন্ধ রাখার আবেদন অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। মোবাইল এসএমএসের মাধ্যমে ব্যাংকের সকল গ্রাহককে বিষয়টি জানানো হবে।
ব্যাংকের ঘোষণা অনুযায়ী, প্রাইম ব্যাংকের সকল ব্যাংকিং কার্যক্রম ২৪ অক্টোবর দুপুর ২টা থেকে ২৮ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে। ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখা বন্ধ থাকবে বলে জানিয়েছে। নগদ লেনদেন, এটিএম, ডেবিট কার্ড এবং ইন্টারনেট ব্যাঙ্কিং সহ অন্যান্য সমস্ত পরিষেবা বন্ধ থাকবে।
