রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ২৮৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট বিনিময় হয়েছে। লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সোমবার (০৯ অক্টোবর) সি পার্ল বিচ রিসোর্টের মোট শেয়ার লেনদেন হয় ৩০০ কোটি ১৯ লাখ ২৪ হাজার টাকার। কোম্পানিটি লেনদেনের শীর্ষে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৩৮ লাখ ৫৪ হাজার টাকার। আর ১৩ কোটি ৬ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে এসেছে স্কয়ার ফার্মা।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে দেশবন্ধু পলিমার, ফু-ওয়াং ফুড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এইচআর টেক্সটাইল, জেমিনি সি ফুড, এমারেল্ড অয়েল অ্যান্ড মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *