শনিবার, জুলাই ১৮, ২০২৬
আজকের সংবাদ

ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুনরুদ্ধারে আইসিবি-সিটি ব্রোকারেজের ঋণ চুক্তি

ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুনরুদ্ধারে আইসিবি-সিটি ব্রোকারেজের ঋণ চুক্তিসংবাদ বিজ্ঞপ্তি১৬ সেপ্টেম্বর ২০২৫,
পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুনরুদ্ধারে গঠিত “সহায়তা তহবিল” থেকে আবর্তনশীল ভিত্তিতে ঋণ প্রদানের অংশ হিসেবে সিটি ব্রোকারেজ লিমিটেডের অনুকূলে ২৫ কোটি টাকার ঋণ চুক্তি স্বাক্ষর করেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। শর্তাবলী পরিপালনের ভিত্তিতে এই ঋণ প্রদান করা হয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বোর্ড রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
আইসিবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও সিটি ব্রোকারেজের পক্ষে প্রতিষ্ঠানের এমডি ও সিইও এম. আফফান ইউছুফ। এসময় সিটি ব্রোকারেজ লিমিটেড পরিচালক এবং সিটি ব্যাংকের সিএফও অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা, মহাব্যবস্থাপক মো. হাবীব উল্লাহ, উপ-মহাব্যবস্থাপক বাবুল চন্দ্র দেবনাথ ও তোরাব আহমদ খান চৌধুরী ।
সিটি ব্রোকারেজ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিএফও আরাফাত শমশের আলী এবং ভিপি ও হেড অব করর্পোরেট মো. সাইফুল ইসলাম মাসুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *