মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এক্সক্লুসিভ

বৃহস্পতিবার ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ১১ কোটি ০৯ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইসলামী ব্যাংক, লাভেলো আইসক্রিম, সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৫৪ লাখ টাকারও বেশি।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে ইসলামী ব্যাংকের ৭ কোটি ৩৫ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ৭৪ লাখ ৭২ হাজার টাকা এবং সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৪৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েলের ৩৯ লাখ ৮৮ হাজার টাকা, পদ্মা অয়েলের ৩৮ লাখ ২০ হাজার টাকা, এআইবিএল ফার্স্ট ইসলামীক মিউচুয়াল ফান্ডের ৩২ লাখ ৬৪ হাজার টাকা, রবি আজিয়াটার ৩০ লাখ ২৬ হাজার টাকা, গোল্ডেন সনের ১৮ লাখ ৭৭ হাজার টাকা, ই-জেনারেশনের ১৭ লাখ টাকা এবং বীচ হ্যাচারি লিমিটেডের ১৬ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *