মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

ঈদের আগে শেষ কার্যদিবসে দেশের প্রধান পূঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার (৯ এপ্রিল) মালেক স্পিনিংয়ের ১৩ কোটি ৫৩ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফু-ওয়াং ফুডের আজ ১৩ কোটি ২২ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৫ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ফার্মা, এমারেল্ড অয়েল, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, লাভেলো আইসক্রিম, ফু-ওয়াং সিরামিকস এবং ফরচুন সুজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *