শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

রবি’র প্রথম প্রান্তিক প্রকাশ

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪- মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের দ্বিতীয় বৃহত্তম মুঠোফোন অপারেটর রবি। চলতি বছরের প্রথম তিন মাসে কোম্পানিটির মুনাফা হয়েছে ১০৬ কোটি ৬৫ লাখ টাকা।

সোমবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। গত বছর একই সময়ে ০৮ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরে প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ১৫০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *