শনিবার, জুলাই ১৮, ২০২৬
এক্সক্লুসিভ

রূপালী ব্যাংকের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (০৫ মে) থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগের বছরেও ব্যাংকটি সাধারণ বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দেয়নি।

ফলে বিএসইসির নির্দেশনা অনুয়ায়ী পর পর দুই বছর ডিভিডেন্ড দিতে না পারাই কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে ব্যাংকটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *