বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

৮০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ব্যাংক এশিয়া

৮০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসির পরিচালনা পর্ষদ। গতকাল (৫ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষর্দের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।

তথ্য মতে, সাব-অর্ডিনেটেড এ বন্ডের বৈশিষ্ট্য- এটি রূপান্তর অযোগ্য। এর মেয়াদ সাত বছর। এ বন্ড প্রাইভেট প্লেসমেন্টে ইস্যুর মাধ্যমে ব্যাংকটির মূলধনের পরিমাণ বাড়ানো হবে।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর এ বন্ড ইস্যুর বিষয়টি চূড়ান্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *