বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ১৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ১৩৮ কোটি ৮৬ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে নয় কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ইউনিলিভার কনজ্যুমার, ন্যাশনাল ব্যাংক, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, ফাইন ফুডস, রূপালী লাইফ ইন্সুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম, গ্রামীণফোন, ক্রিস্টাল ইন্সুরেন্স এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। আজ এই নয় কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩০ কোটি ৬৯ লাখ টাকারও বেশি।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিলিভার কনজ্যুমারের। এদিন কোম্পানিটির ৭৪ কোটি ৯৬ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ন্যাশনাল ব্যাংকের ২২ কোটি ৫১ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৭ কোটি ৮৯ লাখ ৪১ হাজার টাকার ইউনিট লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ফাইন ফুডসের ৭ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার টাকা, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৬ কোটি ৩২ লাখ ৩৮ হাজার টাকা, মেঘনা পেট্রোলিয়ামের ৪ কোটি ৬১ লাখ ১৫ হাজার টাকা, গ্রামীণফোনের ২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা, ক্রিস্টাল ইন্সুরেন্সের ২ কোটি ৪২ লাখ ৫৫ হাজার এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ১ কোটি ৫৪ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *