শনিবার, জুন ১৩, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে জিকিউ বলপেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ৯৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বুধবার (১০ জুলাই) জিকিউ বলপেনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১২ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা দেশবন্ধু পলিমারের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৭৮ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং।

বুধবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- গ্লোবাল হেভি কেমিক্যালস, ক্যাপিটেক ফান্ড, রিলায়েন্স ইন্স্যুরেন্স ফান্ড, বিডি ফাইন্যান্স, জেমিনি সি ফুড, ন্যাশনাল হাউজিং এবং এনআরবিসি ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *