বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে সাত কোম্পানির বড় লেনদেন

সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার (০৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২৯ কোটি ৪১ লাখ ৭১ হাজার হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে সাত প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- ইউনিলিভার কনজ্যুমার, রেনাটা লিমিটেড, গ্রামীণফোন, রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড, ইউসিবি, রূপালী লাইফ ইন্সুরেন্স এবং এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেড। আজ এই সাত প্রতিষ্ঠানের মোট শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৫ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিলিভার কনজ্যুমারের। এদিন কোম্পানিটির ৯ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ রেনাটা লিমিটেডের ৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৪৫ লাখ ১৩ হাজার, ইউসিবির ১ কোটি ৪২ লাখ ৬০ হাজার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ১৮ লাখ ৪৬ হাজার এবং এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেডের ১ কোটি ১৬ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *