বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

বৈরী আবহাওয়ার মাঝে পুঁজিবাজারেও শীতলতা

দেশের বৈরী আবহাওয়ার সাথে মিল রেখে পুৃঁজিবাজারের লেনদেনেও শীতলতা চলছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নগামিতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় হাতবদল হয়েছে ২৯৬ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১৫ সেপ্টেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৯ দশমিক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৯৬ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৫ দশমিক ৩৭ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ০৮ পয়েন্ট কমে যথাক্রমে ১২৪০ ও ২০৮৩ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৯৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১ কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *