শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
এক্সক্লুসিভ

লংকাবাংলা ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির নীট মুনাফা হয়েছে ১১ কোটি ২৯ লাখ টাকা। গত বছর একই সময়ে ১৭ কোটি ৯৩ লাখ টাকা মুনাফা হয়েছিল।

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩২ পয়সা।

দুই প্রান্তিকে শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ হয়েছে ১৪ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৪২ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *