বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

গেইনার তালিকায় আর্থিক খাতের আট কোম্পানি

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ প্রতিষ্ঠানের মধ্যে ১১৬টির শেয়ারদর বেড়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষ তালিকায় আধিপত্য ছিল আর্থিক খাতের। আজ টপটেন গেইনার তালিকার ৮টিই ছিল আর্থিক খাতের প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৪ আগস্ট) ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে। টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্সের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৪১ শতাংশ।

বুধবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- মাইডাস ফাইন্যান্সিং, আইপিডিসি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, বে লিজিং, জিএসপি ফাইন্যান্স, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস এবং বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *