বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ২১৫ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২১৫ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর। এদিন কোম্পানিটির ১০০ কোটি ৪৩ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ রেনাটা লিমিটেডের ৬৩ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২২ কোটি ৮০ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে যমুনা অয়েল।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ড্যাফোডিল কম্পিউটার্সের ১৫ কোটি ৪৮ লাখ ১৭ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ২ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার টাকা এবং গ্রামীণফোন লিমিটেডের ৭৩ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *