বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ৮ প্রতিষ্ঠান

রেকর্ড ডেটের আগে আগামীকাল বুধবার (২৮ আগস্ট) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের ৮ প্রতিষ্ঠান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-ওয়ান, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ান এবং আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ড।

প্রতিষ্ঠানগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী বৃহস্পতিবার (২৯ আগস্ট)। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী রবিবার (১ সেপ্টেম্বর)।

আর রেকর্ড ডেটের দিন প্রতিষ্ঠানগুলোর লেনদেন বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *