বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

গবেষণা খাতে আর্থিক সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংক পিএলসি. বিশেষ সিএসআর তহবিলের আওতায় কৃষি গবেষণার জন্য হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়কে আর্থিক সহায়তা প্রদান করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেনের উপস্থিতিতে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুল বাসেতের নিকট আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।

এই সময় সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম উদ্দীন খান এবং আবিদুর রহমান চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *