শুক্রবার, জুন ৫, ২০২৬
কোম্পানি সংবাদ

ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ

ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগ অ্যাসোসিয়েট ম্যানেজার, সিনিয়র ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগ দেবে।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
একনজরে ব্র্যাক ব্যাংকে চাকরির বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার, সিনিয়র ম্যানেজার
বিভাগ: স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি বা আইন বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ইংরেজিতে ভালো লিখিত এবং মৌখিক যোগাযোগ দক্ষতা। ডিজিটাল মাধ্যম এমএস অফিস এবং অ্যান্ড্রয়েড/অ্যাপল প্ল্যাটফর্মে কাজ করতে পারদর্শী।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ থেকে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
গতকাল ০৮ সেপ্টেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *