বুধবার, এপ্রিল ২২, ২০২৬
এক্সক্লুসিভ

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ডিভিডেন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধারণ সভা বুধবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে । অনলাইনে অনুষ্ঠিত এজিএম কোম্পানিটির পরিচালনা পর্ষদ ঘোষিত ২০২৩ সালের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালকবৃন্দ, উদ্যোগক্তাগণ, অডিট কমিটির চেয়ারম্যান, উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ এবং সাথে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও কোম্পানী সচিব মোঃ সরোয়ার কামাল, এফসিএস।
এজিএমে কোম্পানীর চেয়ারম্যান মাহবুবুর রহমান আগামী দিনগুলোতে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।
ন্যাশনাল হাউজিং দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান। এটি প্রধানত গৃহ ঋণ ব্যবসার সাথে জড়িত। কোম্পানীটি ২০২৩ অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ০৩ পয়সা এবং শেয়ার প্রতি নীট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ টাকা ৯৩ পয়সা।শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধারণ সভা বুধবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে । অনলাইনে অনুষ্ঠিত এজিএম কোম্পানিটির পরিচালনা পর্ষদ ঘোষিত ২০২৩ সালের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা।
এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালকবৃন্দ, উদ্যোগক্তাগণ, অডিট কমিটির চেয়ারম্যান, উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ এবং সাথে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও কোম্পানী সচিব মোঃ সরোয়ার কামাল, এফসিএস।
এজিএমে কোম্পানীর চেয়ারম্যান মাহবুবুর রহমান আগামী দিনগুলোতে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।
ন্যাশনাল হাউজিং দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান। এটি প্রধানত গৃহ ঋণ ব্যবসার সাথে জড়িত। কোম্পানীটি ২০২৩ অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ০৩ পয়সা এবং শেয়ার প্রতি নীট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ টাকা ৯৩ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *