সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

গ্লোবাল হেভি কেমিক্যালসের এর শেয়ারহোল্ডাররা কোনো লভ্যাংশ পাবেন না’

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। অর্থাৎ আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডাররা কোনো লভ্যাংশ পাবেন না।
বুধবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৭ টাকা ৫৮ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৫ টাকা ৭৭ পয়সা লোকসান হয়েছিল।Real estate investment
আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *