বুধবার, জুন ১০, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ১৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৩ কোটি ৮৮ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।স্টক ব্রোকারেজ
প্রতিষ্ঠানগুলো হলো- আল আরাফাহ ইসলামী ব্যাংক, লাভেলো আইসক্রিম, ইউনাইটেড ফাইন্যান্স, এক্সপ্রেস ইন্সুরেন্স এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ১০ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংকের। এদিন ব্যাংকটির ২ কোটি ১৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লাভেলো আইসক্রিমের ১ কোটি ৮১ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড ফাইন্যান্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *