সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৩৫ কোটির বেশি টাকার লেনদেন

সপ্তাহের চুতর্থ কর্মদিবস বুধবার (০৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৩৫ কোটি ৯০ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- একমি ল্যাবরেটরিজ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ম্যারিকো বাংলাদেশ, ডমিনেজ স্টিল এবং রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৩ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে একমি ল্যাবরেটরিজের। এদিন কোম্পানিটির ১৩ কোটি ৪০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ৫ কোটি ৭৮ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ম্যারিকো বাংলাদেশ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ডমিনেজ স্টিলের ২ কোটি ৩৩ লাখ ৩৬ হাজার টাকা এবং রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৪৭ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *