রবিবার, জুলাই ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

এমারেল্ড অয়েল এর সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (০৪ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ২০৬টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৯০ পয়সা ৯.৭৬ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জুট স্পিনার্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১৭ টাকা ৮০ পয়সা বা ৬.৯২ শতাংশ।
আর ২ টাকা বা ৬.৪৭ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এইচ. আর. টেক্সটাইল মিলস লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পদ্মা অয়েলের ৬.৩৫ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৫.৯৪ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৫.২৬ শতাংশ, সিএন্ডএ টেক্সটাইলের ৫.২৬ কনফিডেন্স সিমেন্টের ৫.১৩ শতাংশ, হামিদ ফেব্রিকসের ৪.৯৫ শতাং এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ৪.৬৩ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *