সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

সিটি ইন্স্যুরেন্স ও আনোয়ার গ্যালভানাইজিংকে বিএসইসির জরিমানা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ইন্স্যুরেন্স পিএলসি ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ার লেনদেনে আইন ভঙ্গ করায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৩৫ তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বিএসইসির নিবাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষণা না দিয়ে বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির শেয়ার কেনার মাধ্যমে আইন লঙ্ঘন করায় আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডকে ৭ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও, একই কারণে সিটি ইন্স্যুরেন্সকে ৮৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *