বুধবার, নভেম্বর ১১, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৮ ডিসেম্বর) রবি আজিয়াটার ২৩ কোটি ৬০ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে একমি ল্যাবরেটরিজ। কোম্পানিটির আজ শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ২৬ লাখ ৫৫ হাজার টাকার। আর ১৫ কোটি ৭৫ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মা, অগ্নি সিস্টেমস, গ্রামীণফোন, ড্রাগন সোয়েটার, ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো ফার্মা এবং ফাইন ফুডস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *