বিদায়ী সপ্তাহে ব্লকে সর্বোচ্চ ১০ কোম্পানির লেনদেনে
বিদায়ী সপ্তাহে অর্থাৎ ২২ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত কার্যদিবস লেনদেন হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেন হওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে সপ্তাহ শেষে ব্লকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে কোম্পানিটির লেনদেন হয়েছে ১৯ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসা সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসির লেনদেন হয়েছে ১৬ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা। এবং ৬ কোটি ৬২ লাখ টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রেনেটা লিমিটেড।
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানির মধ্যে- এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিস, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
