শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক রিটার্নে ১৪ খাতেই লোকসান

বিদায়ী সপ্তাহে অর্থাৎ গত ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ১৪ খাতেই লোকসান হয়েছে। বাকি ৭টি খাতে দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে সর্বোচ্চ লোকসানে রয়েছে সিরামিক খাত। এই খাতের দর ২.৭৭ শতাংশ কমেছে। এদিকে সেবা ও আবাসন খাতে ২.২১ শতাংশ দর কমে দ্বিতীয় স্থানে এবং আর্থিক খাতের দর ২.০৪ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লোকসান হওয়া অন্যান্য খাতগুলোর মধ্যে- ভ্রমণ ও অবকাশ খাতের দর ১.৮৪ শতাংশ, পাট খাতের দর ১.৮০, সিমেন্ট খাতের দর ১.৩৩, জেনারেল ইন্স্যুরেন্স খাতের দর ১.২৩, ব্যাংক খাতে ০.৭৫, খাদ্য ও আনুষঙ্গিক খাতের দর ০.৭৪, লাইফ ইন্স্যুরেন্স খাতের দর ০.৬৯ শতাংশ, প্রকৌশল খাতে ০.৬২ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ০.৩৭ শতাংশ, কর্পোরেশন বন্ডের দর কমে ০.২৯ শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের দর ০.২৫ শতাংশ কমেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *