বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা ম্যারিকোর

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি অন্তর্বর্তী লভ্যাংশ হিসেবে শেয়ারহোল্ডারদের ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) আর্থিক ফলাফলের বিপরীতে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তার ভিত্তিতে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা নয় মাসে (এপ্রিল,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৪৫ টাকা ৬৫ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিলো ১১৪ টাকা ২২ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪১ টাকা ২৯ পয়সা।
অন্তর্বর্তী লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে ২৩ ফেব্রুয়ারি রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *