রোববার দর ঊর্ধ্বমুখী শীর্ষ ১০ শেয়ার
পূঁজিবাজার প্রেস ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির দর বেড়েছে, ১০৫টির দর কমেছে, ১৭৬টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ফু-ওয়াং ফুড লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবসবৃহস্পতিবার ফু-ওয়াং ফুড লিমিটেডের ক্লোজিং দর ছিল ৩২ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৫ টাকা ২০। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইলের ১০ শতাংশ, দা ঢাকা ডায়িংয়ের ৯.৮৭ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৯.৮৩ শতাংশ, ফু-ওয়াং সিরাামিকের ৭.৭৮ শতাংশ, ইয়াকিন পলিমারের ৯.৭১ শতাংশ, জেনারেশন নেক্সটের ৯.৫৮ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ডের ৯.৩৫ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৯.১৬ শতাংশ এবং দেশবন্ধু পলিমারের ৮.৮৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।
