বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

মিডল্যান্ড ব্যাংক এর সর্বোচ্চ দর পতন

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ প্রতিষ্ঠানের মধ্যে দর কমেছে ২০৮টি কোম্পানির। এদিন দর পতনের শীর্ষে ওঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ২ টাকা ১০ বা ৯ দশমিক ৪২ শতাংশ। এতে দর পতনের শীর্ষে ওঠেছে কোম্পানিটি।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারদর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮৫ শতাংশ কমেছে। তালিকায় তৃতীয় স্থানে থাকা গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারদর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৬ শতাংশ কমেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইবিএল ফার্স্ট মিউচুল ফান্ড, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মাইডাস ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্স, তসরিফা ইন্ডাস্ট্রিজ এবং সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *