বুধবার, এপ্রিল ২২, ২০২৬
এক্সক্লুসিভ

উত্থান-পতনের সমন্বয়ে বাজার মূলধন বেড়েছে

বিদায়ী সপ্তাহে অর্থাৎ গত ২৩ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে টাকার অংকে লেনদেনের পরিমাণ ও ডিএসইর বাজার মূলধন বেড়েছে। ডিএসই‘র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
ডিএসই‘র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, আলোচ্য সময়ে ডিএসই‘র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৪৬.৯৩ পয়েন্ট বা ০.৯০ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৪.০৮ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক কমেছে ৪.৩৪ পয়েন্ট বা ০.২৩ শতাংশ। এ সময়ে ডিএসইতে ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ২৬১টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।
আলোচিত সপ্তাহের শুরুতে ডিএসই‘র বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৫ হাজার ১৯১ কোটি ৫৮ লাখ টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৩৬৪ কোটি ২০ লাখ টাকা।
সে হিসেবে সপ্তাহের ব্যবধানে ডিএসই‘র বাজার মূলধন বেড়েছে ১৭২ কোটি ৬২ লাখ টাকা বা ০.০২ শতাংশ।
এছাড়া আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫৯০ কোটি ৩০ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন ছিল ২ হাজার ৩৫১ কোটি ৭৩ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ২৩৮ কোটি ৫৭ লাখ টাকা। যা সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫১৮ কোটি ০৬ লাখ টাকা। আর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন ছিল ৪৭০ কোটি ৩৪ লাখ টাকা। হিসেব অনুযায়ী প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১০.১৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *