শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

সূচকের উত্থানে চলছে লেনদেন

আজ মঙ্গলবার ১১ মার্চ, ২০২৫ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ সকাল ১১ টা ৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ১২৪ কোটি ৯১ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৯.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৮ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১০.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০০ পয়েন্টে।
ডিএসইতে ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪১ টির, কমেছে ৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ২৬ লাখ ৮৩ হাজার ৮৭০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *