তিন কোম্পানির ডিভিডেন্ড সভার তারিখ ঘোষনা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি কর্তৃপক্ষ ২০২৪ সালের জন্য ব্যবসায় ডিভিডেন্ড সংক্রান্ত সভার তারিখ নির্ধারন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- এনসিসি ব্যাংক, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ও মিডল্যান্ড ব্যাংক।
এনসিসি ব্যাংকের আগামি ২৯ এপ্রিল দুপুর ৩ টায় এ সভা শুরু হবে। এছাড়া প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২৭ এপ্রিল বিকাল ৪ টায় ও মিডল্যান্ড ব্যাংকের ২৯ এপ্রিল বিকাল ৫টায় এ সভা শুরু হবে।
সভায় কোম্পানিগুলোর ২০২৪ সালের ব্যবসায় আয়-ব্যয়ের হিসাব অনুমোদন ও প্রকাশ করা হবে। এছাড়া ডিভিডেন্ড বিষয়ে সিদ্ধান্ত আসবে।
