মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ব্রাক ব্যাংক

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির এদিন ২৪ কোটি ৬২ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার (২১ জুলাই) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৩১ লাখ ২১ হাজার টাকার। আর ১৭ কোটি ৬০ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিএসসি, সিটি ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ইনফিউশন, লাফার্জহোলসিম, শাইনপুকুর সিরামিক এবং প্রাইম ব্যাংক লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *