সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

রংধনু গ্রুপ চেয়ারম্যানের বিরুদ্ধে ৮৭৮ কোটি টাকা পাচারের মামলা, সম্পত্তি ক্রোক

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে ৮৭৮ কোটি টাকার অর্থপাচারের অভিযোগে মানিলন্ডারিং মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পাশাপাশি, অভিযুক্তদের ১৩টি ব্যাংক হিসাব এবং যমুনা ফিউচার পার্কের ১ লাখ বর্গফুট কমার্শিয়াল স্পেস আদালতের আদেশে ক্রোক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।বৃহস্পতিবার বিকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রফিকুল ইসলাম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫) এর অধীনে তদন্ত চালানো হয়। অনুসন্ধানে উঠে আসে, রংধনু বিল্ডার্স প্রাইভেট লিমিটেড বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় বা পাওয়ার অব এটর্নি গ্রহণ করে তা বিক্রি করত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *