রবিবার, জুলাই ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

এসিআই ডিজিটাল ব্যাংকের জন্য বিনিয়োগ করবে

বুধবার (২৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসিআই সূত্রে এই তথ্য জানা গেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) ডিজিটাল ব্যাংকের জন্য বিনিয়োগ করবে। এ উদ্দেশ্যে কোম্পানিটি ‘কোরি ডিজিটাল পিএলসি’ নামের একটি কোম্পানিতে বিনিয়োগ করবে।

সূত্রমতে, এসিআই লিমিটেড আলোচিত কোরি ডিজিটাল পিএলসিতে ১০ কোটি টাকা বিনিয়োগ করবে। এ টাকায় কোরি ডিজিটালের ১ কোটি শেয়ার কিনবে এসিআই, যা কোম্পানিটির মো শেয়ারের ৫ শতাংশ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *