মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০২টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির দর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রূপালী ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৫ সেপ্টেম্বর) ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
এদির দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। আর ৭ দশমিক ৮২ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- টেকনো ড্রাগস, প্যারামাউন্ট টেক্সটাইল, ইসলামী ব্যাংক, ক্রাউন সিমেন্ট, সামিট অ্যালায়েন্স পোর্ট, নাহি অ্যালুমিনিয়াম এবং সিটি ইন্স্যুরেন্স পিএলসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *