মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৫.১৭ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা বা ৩.৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ২০ পয়সা বা ৩.৪৫ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আর্গন ডেনিমস্‌ লিমিটেড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, হাওয়া ওয়েল টেক্সটাইলস, তসরিফা ইন্ডান্ট্রিজ, শাশা ডেনিম, সমতা লেদার কমপ্লেক্স এবং সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *